০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় বিজিবির ধাওয়ায় প্রায় ৯ কেজি রুপা ফেলে পালাল দুই পাচারকারী

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শনিবার ভোরে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওঁৎ পেতে থাকেন। এ সময় মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাটক্ষেতে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৮.৯০০ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।

এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দামুড়হুদায় বিজিবির ধাওয়ায় প্রায় ৯ কেজি রুপা ফেলে পালাল দুই পাচারকারী

প্রকাশের সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫