০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আজ শনিবার (২১জুন) সকাল ১০ টার দিকে দামুড়হুদা থানাধীন ফকিরপাড়ার মোড়ের যাত্রী ছাউনির সামনে এই ঘটনা ঘটে ।

আহত শাহআলম ফকিরপাড়ার মৃত মকবুল মোল্লার ছেলে।

আহত শাহআলম অভিযোগ করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রতিবেশি মইদুল ইসলাম ও তার ছেলে রানা আমার দোকানে বাকিতে বিভিন্ন পন্য নিয়েছেন। বেশ কিছুদিন আগে দোকান হালখাতায় আয়োজন করা হলেও তিনি বকেয়া টাকা পরিশোধ করেননি।

ব্যবসায়ী শাহআলম বলেন, হালখাতার পর আবারো বকেয়া টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে তারা। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আমার নামে মামলা করে। সেই মামলায় আমি একদিন জেলও খেটেছি।

তিনি আরও বলেন, আজ সকালে দোকানের মালামাল ক্রয় করতে বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। ফকিরপাড়ার মোড়ে পৌছালে পূর্বের জের ধরে প্রতিবেশী ময়দুল ইসলাম ও তার ছেলে রানা আমার উপর অতর্কিত হামলা করে এবং ধারাল অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পেলে সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক পরবর্তী চিকিৎসা দেবেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। আগে থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১০:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫