০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্রদল-যুবদল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

দর্শনায় যমুনা ইটভাটা থেকে জোরপূর্বক নগদ টাকা ও এক ট্রাক্টর ইট নিলো কারা?

Ada. Munna Telecom1

আজ রোববার (২৭ জুলাই) চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের পত্রিকা’ এই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইটভাটার মালিক মোস্তাফিজুর রহমানের ভাগ্নে আব্দুর রাজ্জাকসহ দর্শনা ও দুধপাতিলার গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অভিযোগে জানানো হয়, জোরপুর্বক চুয়াডাঙ্গা জেলা যুবদল-ছাত্রদলের চারজন কর্মী নগদ টাকা এবং দর্শনার হঠাৎপাড়া ও মোবারক পাড়া এলাকার দর্শনা পৌর যুবদল-ছাত্রদলের চারজন কর্মী এক ট্রাক্টর ইট নিয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, প্রায় এক লক্ষ টাকা না দিলে যমুনা ইট ভাটা থেকে ইট তুলতে দেয়া হবেনা বলে হুমকি দেয়া হয়েছে বলে জানান মালিক মোস্তাফিজুর রহমানের ভাগ্নে আব্দুর রাজ্জাক।

অভিযোগ রয়েছে, বাধ্য হয়েই ভাটা মালিকের ভাগ্নে আব্দুর রাজ্জাক তাদের কথায় রাজি হয়ে ভাটার কাজ চলমান রেখেছে। কিন্ত যারা যমুনা ভাটাতে ইট নেয়ার জন্য অগ্রীম টাকা দিয়েছিলেন, তারা এসে গণ্ডোগোল করে ফিরে যাচ্ছেন। বর্তমানে আব্দুর রাজ্জাক কথিত চাঁদার টাকা যোগাড় করবে, নাকি অগ্রীমকারীদের টাকা পরিশোধ করবে, নাকি শ্রমিকদের হাজিরা দিবে?? এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন আব্দুর রাজ্জাক।

এদিকে, কেউ কেউ বলছেন, দেশের বড় একটি দলের নাম করে এমন কাজ করছে বা করতে পারে এরা কারা? অবশ্যই এদের চিহ্নিত করতে হবে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য পুলিশ এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ‘দর্শনার দুধপাতিলা যমুনা ইটভাটার ইট কে বা কারা নিয়ে যাচ্ছে, চোরের উপর বাটপারি করার অভিযোগ’ এই শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদন চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হয়। এরপরই এলাকাবাসীরা মূল ঘটনা সাংবাদিকদের জানান। সংবাদ প্রকাশের পর ঘটনার সঙ্গে জড়িত অনেকেই গা ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ উঠে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ছাত্রদল-যুবদল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

দর্শনায় যমুনা ইটভাটা থেকে জোরপূর্বক নগদ টাকা ও এক ট্রাক্টর ইট নিলো কারা?

প্রকাশের সময় : ১১:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫