০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতা-কর্মীদের মাঝে কথা কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেত-কর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভিতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবলসহ ১০ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়। এ ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন জানান, অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত। থানা চত্বরে অনাকাঙ্ক্ষিত প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ঝিনাইদহে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

প্রকাশের সময় : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬