০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসংযোগে শরীফুজ্জামান শরীফ : আমি সব সময় মানুষের পাশে ছিলাম এবং থাকব

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান।

টাকপাড়া গ্রাম থেকে শুরু করে ঘোলদাড়ি বাজার, পাইকপাড়া, শিশিরদাড়ি ও বাগুনদোহা এলাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কর্মীদের সঙ্গে দেখা করেন। প্রচারণাকালে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগে শরীফুজ্জামান শরীফ বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে আসিনি, এসেছি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এটি জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পরিকল্পনা। আমরা চাই, কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পায়, তরুণরা যেন চাকরির সুযোগ পায়, পরিবারগুলো যেন নিরাপদ থাকে। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পরিবর্তন আসবেই।

গণসংযোগে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জনসংযোগে শরীফুজ্জামান শরীফ : আমি সব সময় মানুষের পাশে ছিলাম এবং থাকব

প্রকাশের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫