শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) চুয়াডাঙ্গা সরকারি কলেজে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সজল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান মাফুজ রিয়াদ, দপ্তর সম্পাদক মো. ইমন ইশান, প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক রিফাত মালিতা।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
























