০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার শীর্ষ চোরাকারবারী ও আ.লীগ নেতা জয়নাল আবেদিন নফর গ্রেপ্তার

Ada. Munna Telecom1

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদিন দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে হত্যা ও সোনা চোরাচালানসহ ৯টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় জয়নাল আবেদিনকে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ওইদিন রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ছয়টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর জানান, জয়নাল আবেদিনের বিরুদ্ধে সোনা, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গার শীর্ষ চোরাকারবারী ও আ.লীগ নেতা জয়নাল আবেদিন নফর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪