১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃ ত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লায় বজ্রপাতে শহিদুল ইসলাম (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যার আগে বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলাম পিরপুরকুল্লা গ্রামের মসলেম মোল্লার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের পাটক্ষেতে সার দিতে যান শহিদুল ইসলাম। প্রতিদিনের মতো কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠেই বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এই কৃষক।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, শহিদুল ইসলাম বাড়ির পাশে হুগলার মাঠে ক্ষেতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন বলে জেনেছি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃ ত্যু

প্রকাশের সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬