০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে কুপিয়েছে আ.লীগের কর্মীরা, অবস্থা আশংকাজনক

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় রিপন হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগপন্থী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইফতারের পর মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিপনকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত রিপন হোসেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন, এ হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।” ঘটনার পর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলেও জানান তিনি।

এ ঘটনায় রিপনের ভাই বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে পূর্বশত্রুতার জের ধরে হামলার অভিযোগ আনা হয়েছে এবং মামলায় অভিযুক্তদের আওয়ামী লীগপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরান হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রিপনের শরীরের একাধিকস্থানে ধারাল অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রানা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলে দাবি করা হয়েছে এজাহারে। আমাদের একাধিক টিম অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে কুপিয়েছে আ.লীগের কর্মীরা, অবস্থা আশংকাজনক

প্রকাশের সময় : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬