০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ১ কেজি স্বর্ণ

Ada. Munna Telecom1

আটক আল মামুন মন্ডল চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মুজিবর মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মধ্যদিয়ে সোনা চোরাচালান হবে মর্মে সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্ত সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৭৮/৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাঁকা রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয়।

বিজিবি টহল দল সন্দেহভাজন এক যুবককে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখেন। বিজিবি সশস্ত্র টহল দলের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে আটক করে।

পরে তাঁর শরীরের কোমরের সাথে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো এক কেজি ১৬৬ গ্রাম (১০০ ভরি) ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা। আটক যুবককে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ১ কেজি স্বর্ণ

প্রকাশের সময় : ০৯:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪