০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনে অভিযান : প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

আজ মঙ্গলবার (০৪ মার্চ) বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার এলাকায় পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে স্বর্ণেরবারসহ দুজনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত. খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন হোসেনপুর গ্রামের মসলেম আলীর ছেলে লিটন খান (২৬)

৬-বিজিবি সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি আভিযানিক দল সরোজগঞ্জ বাজারে অবস্থান নেয়। বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌছালে গাড়িটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ চোরাকারবারী সন্দেহভাজন দুজন ব্যক্তিকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার, ০২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের প্রাথমিক ওজন ২ কেজি ৪১১ গ্রাম।

৬-বিজিবি সুত্রে আরও জানা যায়, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার ২১৩ টাকা। এ ঘটনায় নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনে অভিযান : প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

প্রকাশের সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫