চুয়াডাঙ্গায় অর্ধগলিত এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি একটি পানবরজের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০-৪০ এর মধ্যে হবে। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার মুখমণ্ডলসহ শরীরে অধিকাংশই পচে গলে গেছে। এখনো এই নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি এলাকার একটি পানবরজের পাশ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। ধারণা করছি প্রায় ১০-১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পচে গলে গেছে। পোকা লেগে গেছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















