০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ : ঘটনাস্থলেই ২ জন নিহত, আহত ১

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আন্দুল কাদের (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেনের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

সরোজগঞ্জ কমপ্যাক্ট ইন্সটিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট এ জাপানিজ ল্যাংগুয়েজে আব্দুলাহ আল মামুন আর রাজ ইলেকট্রনিক্যালে ট্রেনিং করছিলেন কয়েক মাস থেকে। ক্লাস শেষে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার সরাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ (১৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)।

আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় বেশ কিছুদূর মোটরসাইকেলটি টেনে-হেচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আহত আব্দুল কাদেরের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় জাল দলিলে ৭০ শতক জমি হাতছাড়া : ন্যায়বিচারের আশায় ৯০ বছরের বিধবা সন্ধ্যা রানী

চুয়াডাঙ্গায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ : ঘটনাস্থলেই ২ জন নিহত, আহত ১

প্রকাশের সময় : ০৭:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬