১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

স্বামী মোস্তাফিজুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গতকাল সোমবার রাতে আমার স্ত্রীর আপন মেজো চাচি মারা যায়। মৃত৷ দেহ দেখতে আজ সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। যাত্রার পথে রুইতনপুর গ্রামের মধ্যে পৌছালে মোটরসাইকেলের পিছন থেকে হঠাৎ পড়ে যান আমার স্ত্রী। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

প্রকাশের সময় : ০৩:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫