০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা জেলাজুড়ে যেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

Ada. Munna Telecom1

আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সাড়ে ৮ ঘণ্টা চুয়াডাঙ্গার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো), চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি ক্যাম্পাস উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের লাইনম্যান (গ্রেড-২) জসিম উদ্দিন জনি রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওজোপাডিকোর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার অধিভুক্ত প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সাতগাড়ি, কুলচারা, দিগড়ি, এতিমখানা পাড়া এবং ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার বাইরে থাকবে। দামুরহুদা থানাভুক্ত ফকিরপাড়া ও উজিরপুর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের লাইনম্যান (গ্রেড-২) জসিম উদ্দিন জনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমাদের আওতাধীন সকল এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ জেলার সকল পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ দেওয়া হতে পারে, আর প্রয়োজন হলে নির্ধারিত সময়ের পরে চালু হতে পারে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা জেলাজুড়ে যেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের সময় : ০৯:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫