০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ দিন পর আবারো চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

আজ শুক্রবার (২৪ মে) বেলা ৩টার চুয়াডাঙ্গায় ৪০ দশমিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪২ শতাংশ। যা আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ৫ মে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ধীরে তাপমাত্রা কমতে শুরু করলেও ১৪ মে থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। ১৮ ও ২০ মে এই দুদিন বাদে মৃদু থেকে মাঝারি ও সব শেষ আজ তীব্র তাপপ্রবাহ ধারণ করে।

এদিকে, কয়েকদিন ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল শ্রেনির মানুষ। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা গরমে অস্থির হয়ে পড়ছেন। গ্রাম-গঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে আরও বিপাকে পড়েছে শিশুসহ বয়োবৃদ্ধরা। বেলা বাড়ার সাথে সাথে গাছের ছায়া ও আশপাশের বাগানে বিশ্রাম নিতেও দেখা গেছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আজ তীব্র তাপপ্রবাহ ধারণ করলেও আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে। রোববার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

১৯ দিন পর আবারো চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

প্রকাশের সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪