১০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হাতপাখায় ভোট দিন’

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজীজী বলেছেন, দেশ আজ দুর্নীতি ও দুঃশাসনের কারণে চরম সংকটে। জনগণ প্রকৃত পরিবর্তন চায়। আমি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি, দুঃশাসন ও অনৈতিক রাজনীতি থেকে মুক্ত দেশ গড়তে হাতপাখা মার্কায় ভোট দিন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও জনবহুল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, হাতপাখা প্রতীকের প্রচারণা চালান এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তাঁর উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

খেজুরতলা বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আলমডাঙ্গার এই অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। ইনশা-আল্লাহ, আমি নির্বাচিত হলে অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব। উন্নত শিক্ষা, কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে আমার অগ্রাধিকার।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি আব্দুস সালাম, মুফতি সাজ্জাদ হোসেন, জনাব হুমায়ূন আহমেদ, আব্দুল গনি, ফারুক হোসেন, শুয়াইব হোসেন, খাজা মিয়া, হাজী জহুরুল ইসলাম ও রতনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের আগ্রহে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকাবাসী জানান, হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজীর শান্ত-ভদ্র আচরণ ও উন্নয়নভিত্তিক বক্তব্যে তাঁরা আশাবাদী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হাতপাখায় ভোট দিন’

প্রকাশের সময় : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫