চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলার ক্রীড়া সংস্থার আহবায়ক এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত স্মারক— ০৫.৪৪.১৮২৩,০০০,৫৬.০০১.২৪১৯০ পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এ্যাডহক কমিটিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহকে আহ্বায়ক (পদাধিকার বলে), সদস্য হিসেবে মোহাম্মদ বাবু মুন্সি, ফাহিম উদ্দিন মভিন, সোহেল আহম্মেদ মালিক সুজন, আল মুতাকাব্বির (সাকিব), ক্রীড়া সাংবাদিক রকিবুল ইসলাম ও সদস্যসচিব হিসেবে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
নতুন এই কমিটিতে সাবেক খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়া ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
এএইচ
ফাহিম উদ্দিন মভিন 






















