০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার শিক্ষাবিদ-সাহিত্য ও সমাজসেবায় নিবেদিত অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই

চুয়াডাঙ্গার শিক্ষা, সাহিত্য ও সামাজিক আন্দোলনে দীর্ঘদিন অবদান রাখা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা অঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

১৯৮৩ সালে শিক্ষকতা পেশায় যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন হামিদুল হক মুন্সী। দীর্ঘ ৩৪ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে কর্মজীবনের অবসান ঘটে তাঁর। কলেজের অধ্যক্ষ হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করলেও শেষ দিন পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রেখেছিলেন। শিক্ষকতায় মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননাও অর্জন করেন তিনি।

শিক্ষাঙ্গনের পাশাপাশি সাহিত্যচর্চায়ও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। বাংলা একাডেমির আজীবন সদস্য হামিদুল হক মুন্সী মুক্তিযুদ্ধের ইতিহাস ও শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে প্রায় অর্ধশত বই রচনা করেছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা অঞ্চলের ইতিহাস ও মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে তাঁর লেখা একাধিক গ্রন্থ পাঠক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ সংযোজন হিসেবে পরিচিত।

কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরও সামাজিক নানা উদ্যোগে সক্রিয় ছিলেন তিনি। মাথাভাঙ্গা নদী রক্ষার আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় ‘শিক্ষাবিদ ফোরাম’ এবং প্রবীণদের কল্যাণে ‘প্রবীণ হিতৈষী সংঘ’ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন জীবনের শেষ সময় পর্যন্ত।

শিক্ষক, লেখক ও সমাজসংগঠক হিসেবে অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর কর্মময় জীবন চুয়াডাঙ্গার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শিক্ষা, সাহিত্যকর্ম ও সমাজের প্রতি অবদান তাঁকে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার অনুষঙ্গ হয়ে থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি জুয়েল, সম্পাদক রানা

চুয়াডাঙ্গার শিক্ষাবিদ-সাহিত্য ও সমাজসেবায় নিবেদিত অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই

প্রকাশের সময় : ০৭:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬