০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, ডিজিটাল জরিমানার অনুষ্ঠানিক যাত্রা শুরু

ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে চুয়াডাঙ্গায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং POS মেশিন ও Bangla QR ব্যবহারের ওপর ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।

জেলা পুলিশ, চুয়াডাঙ্গা, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএল-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের POS মেশিন এবং Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল অর্থ লেনদেনের ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়ের প্রক্রিয়া, POS মেশিন পরিচালনার কৌশল, Bangla QR-এর মাধ্যমে নিরাপদ ও সহজ অর্থ পরিশোধ, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা, সেবার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিতকরণ এবং ডিজিটাল সেবার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা আমাদের অন্যতম লক্ষ্য। ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা চালুর ফলে নাগরিকরা নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সেবার মান বৃদ্ধি পাবে এবং স্মার্ট পুলিশিং বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নগদ অর্থ লেনদেনের প্রয়োজনীয়তা কমাবে, স্বচ্ছতা নিশ্চিত করবে এবং জনসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইটিসিএল-এর প্রতিনিধিবৃন্দ এবং চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ উদ্যোগের মাধ্যমে নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেনের সংস্কৃতি গড়ে উঠবে এবং নাগরিক সেবায় গতি ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, আধুনিক, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, ডিজিটাল জরিমানার অনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গায় ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, ডিজিটাল জরিমানার অনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশের সময় : ০৭:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬