১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রিয়া টেক্স লিমিটেডের উদ্যোগ

চুয়াডাঙ্গায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চুয়াডাঙ্গায় এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনে রিয়া টেক্স লিমিটেড-এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে রিয়া টেক্স লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম। এ সময় চুয়াডাঙ্গা সদরের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম বলেন, মেধা ও সৎ চরিত্রের সমন্বয়ই একজন মানুষকে সত্যিকার অর্থে সফল করে তোলে। তোমরা পড়াশোনায় মনোযোগী হও, নৈতিকতাকে ধরে রাখো, এবং কর্মজীবনে গিয়ে দায়িত্বশীলতার পরিচয় দাও। আজকের সাফল্যকে আগামী দিনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে।
সভাপতির বক্তব্যে খন্দকার রিজন হোসেন বলেন, আজ তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো, তোমরা দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব। শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিব রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ.বারী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রাশিদুল ইসলাম খন্দকার।

এছাড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সামাজিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

রিয়া টেক্স লিমিটেডের উদ্যোগ

চুয়াডাঙ্গায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের সময় : ১১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫