০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধার পর কেরানীগঞ্জে রামেরাকান্দা বোর্ডিং মার্কেটে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, রামের কান্দা বোর্ডিং মার্কেট এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে গ্যাস সিলিন্ডার রেখে ওই দোকানের মালিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই দোকানের সামনের রাস্তা দিয়ে যাবার সময় একটি ট্রাক ওই গ্যাস সিলিন্ডারটিকে সজরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটিতে আগুন ধরে যায়। এতে ওই বিরিয়ানির দোকানের তিন কর্মচারী দোকানের ভিতর আটকে পড়ে আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। এই আগুনের শিখা পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়লে দোকান দুটিতেও আগুন ধরে যায়।

খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া বিরিয়ানির ওই দোকানের ভিতর থেকে নিহত ৪ জনের লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মোঃ কাজল জানান, বিরিয়ানির দোকানের ভিতর থেকে চারজনের লাশ উদ্ধার করেছি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

কাঁঠাল পাতা বিক্রি করে চলে হালিমার সংসার

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত

প্রকাশের সময় : ১১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪