০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা মোমিন মালিতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছে।

আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুক কররা গ্রামের সন্তান মোমিন মালিতা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, তৃণমূল পর্যায়ে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের একটি অংশের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগে তার অংশগ্রহণ এবং তরুণদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উন্নয়নমুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে চান মোমিন মালিতা। তার ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন এবং ডিজিটাল সেবার বিস্তারকে তিনি অগ্রাধিকার দিতে আগ্রহী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলমডাঙ্গা উপজেলা বিএনপির চেয়ারম্যান পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে মোমিন মালিতার অবস্থান উল্লেখযোগ্য। সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং তৃণমূলে সক্রিয় উপস্থিতির কারণে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ বিবেচনায় থাকতে পারেন বলে মনে করছেন তারা।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জোটে এবং নির্বাচনী মাঠে চূড়ান্ত সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার উথলীতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ কয়েক দফা দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা মোমিন মালিতা

প্রকাশের সময় : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬