০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ওসি বলেন, আমরা আজমল হোসেন সেলিম নামের এক ব্যক্তিকে নারীসহ নগরের বন্দর বাজারের একটি হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। ওই নারীকে সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তার নামে কোনো মামলা আছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান পরিচালনাকালে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

প্রকাশের সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪