০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যেদিন থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Ada. Munna Telecom1

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল থেকেই যাত্রীরা ১৩ মার্চের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে এবার দুই অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্যমতে, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ- ১৫ মার্চের, ৬ মার্চ- ১৬ মার্চের, ৭ মার্চ- ১৭ মার্চের, ৮ মার্চ- ১৮ মার্চের এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট।

অন্যদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এ ছাড়া ১৪ মার্চ- ২৪ মার্চের, ১৫ মার্চ- ২৫ মার্চের, ১৬ মার্চ- ২৬ মার্চের, ১৭ মার্চ- ২৭ মার্চের, ১৮ মার্চ- ২৮ মার্চের এবং ১৯ মার্চ- ২৯ মার্চের ফিরতি টিকিট কাটা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

যেদিন থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬