০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গায় স্বর্নের গহনা জব্দ

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার গহনার চালান ভারত থেকে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলাম ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৫-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে অ্যামবুশ করে।

এ সময় সকাল পৌনে ১০টার দিকে বিজিবির সদস্যরা সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্ত থেকে দর্শনার দিকে যেতে দেখেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন তারা। তখন বিজিবির টহলদল তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০৬ গ্রাম ওজনের ২২টি সোনার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গায় স্বর্নের গহনা জব্দ

প্রকাশের সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪