০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনী জড়ো হয়নি, বিষয়টি গুজব

Ada. Munna Telecom1

প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সেনা সদস্যরা জড়ো হয়েছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে একটি পুরোনো ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।

ভুয়া খবর, মিথ্যা ও ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘রিউমার স্ক্যানার’ এই পর্যবেক্ষণ দিয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে গুজব ছড়ায় একটি মহল।

গুজব স্ক্যানারের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) জাওয়াদ বিন হাফিজ বলেন, আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি যে, ভিডিওটি ছড়ানো হয়েছে তা ৯ সেপ্টেম্বর ইতালিয়ান দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের পুরনো ঘটনা। এছাড়া, আমরা আরো কিছু পুরোনো ভিডিও ছড়িয়ে পড়া শনাক্ত করেছি।

তিনি জানান, পরে যমুনায় কথিত বৈঠক ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের দাবির বিষয়ে বিভিন্ন আইডি থেকে লাগাতার পোস্ট করা শুরু হলে সেগুলোও তারা পর্যালোচনা করেন। এতে করেও তারা সেগুলোর কোনো সত্যতা পাননি।

রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়ুন

এছাড়া, সংশ্লিষ্ট পক্ষগুলোর মন্তব্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, বিষয়টি আসলেই ভুয়া। শিগগিরই পুরো ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান জাওয়াদ বিন হাফিজ।

প্রধান উপদেষ্টার প্রেস উইংও এই দাবি খারিজ করে দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এটা একেবারেই গুজব। সবকিছু ঠিক আছে।

এ বিষয়ে বুধবার সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। পোস্টে লেখা হয়েছে, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাইদেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনী জড়ো হয়নি, বিষয়টি গুজব

প্রকাশের সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪