১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদপ্রার্থী জুবায়ের খান

‘নির্বাচিত হলে কৃষকদের স্বার্থরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে’

বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা জুবায়ের খান বলেছেন, চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের কাছে আল্লামা মামুনুল হকের সালাম পৌঁছাতে এসেছেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, দলমত নির্বিশেষে মানুষ আল্লামা মামুনুল হকের নাম শুনেই আন্তরিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং এ পর্যন্ত সর্বসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে কৃষি প্রধান এ জেলায় কৃষকদের স্বার্থরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা থেকে শুরু করে তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন, দর্শনা থানা ও কুড়লগাছি এলাকায় রিকশা প্রতীকের প্রচারণায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তরুণ সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে রক্ষা করা, দুর্নীতি দমন করে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নিয়ে ভোটারদের কাছে দলের নীতিমালা ও অঙ্গীকার তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন দলটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শেখ সাদী ও মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদপ্রার্থী জুবায়ের খান

‘নির্বাচিত হলে কৃষকদের স্বার্থরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে’

প্রকাশের সময় : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫