০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মোটরসাইকেলের সামনে ছুটে এলো ছাগল : প্রাণ গেল কলেজছাত্র জীবনের

  • সজিব উদ্দিন
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৮৪৫ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর হাসান জীবন (১৮) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের কাউন্সিল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জীবন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের পশ্চিমপাড়ার সেলিম উদ্দিনের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বাবা সেলিম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমাদের দোকানের মালামাল কিনে মোটরসাইকেলযোগে ফিরছিল। মালামালগুলো ভ্যানে ছিল এবং তার পিছন পিছন আসছিল। হঠাৎ একটি ছাগল রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে ও আর নেই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে জানান, দুপুরে জীবন আহমেদ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় মোটরসাইকেলের সামনে ছুটে এলো ছাগল : প্রাণ গেল কলেজছাত্র জীবনের

প্রকাশের সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫