০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতবে জনগণ : অ্যাড. রুহুল আমিন

Ada. Munna Telecom1

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতবে জনগণ। জামায়াতে ইসলামী সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া-পাওয়াকে মাথায় রেখে দেশ পরিচালনা করবে। আমরা জনগণের প্রকৃত বন্ধু হতে চাই, শাসক নয় বরং সেবক হতে চাই।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জীবননগর শহরের চ্যাংখালী রোড ও আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এডভোকেট রুহুল আমিন আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশে উন্নয়ন ও দুর্নীতি একসঙ্গে চলতে পারবে না। সব ধরনের দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। ঘুষ ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে। মানুষের ন্যায্য অধিকার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

চুয়াডাঙ্গা-২ আসনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে। পাশাপাশি কৃষিনির্ভর জীবননগর এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”

গণসংযোগ কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা মজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতবে জনগণ : অ্যাড. রুহুল আমিন

প্রকাশের সময় : ০৩:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫