০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৬০ পিস ইয়াবাসহ পিতা–পুত্র আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে আটক করেছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধায় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, দুপুরে গোয়েন্দা শাখার একটি চৌকস দল দামুড়হুদা থানাধীন দলকা লক্ষিপুর গ্রামের স্কুলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দলকালক্ষিপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির উঠান থেকে মো. সাইদুল ইসলাম ওরফে কালাচাঁন (৪০) ও তার ছেলে মো. ছাব্বির হোসেনকে (২০) আটক করা হয়।

আটক মো. সাইদুল ইসলাম মৃত নওশাদের পুত্র এবং তার ছেলে মো. ছাব্বির হোসেন একই এলাকার বাসিন্দা। তাদের উভয়ের হেফাজত থেকে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৬০ পিস ইয়াবাসহ পিতা–পুত্র আটক

প্রকাশের সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬