০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২ গ্রাম গাঁজাসহ রাকিব আটক, ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২ গ্রাম গাঁজাসহ মো. রকিব হোসেন রাকিব (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) রাতে হকপাড়ায় অভিযান চালিয়ে রাকিবের হেফাজত থেকে গাঁজা উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত রকিব হোসেন রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার মো. লোটন হোসেনের ছেলে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে সদর থানা পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুই গ্রাম গাঁজাসহ রাকিবকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়।

পরে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট আইনের ধারায় রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ নেহালপুরের শাকিল আটক

চুয়াডাঙ্গায় ২ গ্রাম গাঁজাসহ রাকিব আটক, ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

প্রকাশের সময় : ০৬:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬