০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল প্রায় ৬ কেজি ভারতীয় রুপা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি সশস্ত্র চৌকস অভিযানিক দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা সড়কে ওৎ পেতে থাকেন।

এ সময় সীমান্তের দিকে একটি মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি টহলদল মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালালে তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রুপা পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুইজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেল দর্শনা থানায় এবং ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল প্রায় ৬ কেজি ভারতীয় রুপা

প্রকাশের সময় : ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫