১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় রুপাসহ ২ জন আটক

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।

আজ শনিবার (২৬) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশের দানাদার রুপা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দর্শনা থানাধীন আজমপুর একালার একটি ফুড গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টার সময় সন্দেহজনক দুজন ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় দানাদার রুপার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা। এগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে। আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় রুপাসহ ২ জন আটক

প্রকাশের সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫