১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণ : বৃদ্ধ গ্রেপ্তার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের শ্রীকোল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে (৭) ধর্ষণ মামলায় হাসেম আলী (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাসেম আলী (৫৫), তিনি একই গ্রামের মৃত বারেক মণ্ডলের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসেম আলী তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

শিশুটির কান্নার শব্দ শুনে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। আজ মঙ্গলবার সকালে শিশুটির স্বাস্থ্য পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধর্ষণ মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণ : বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬