১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: অনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় হাতপাখার মেয়র প্রার্থী তুষার ইমরান

আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী তুষার ইমরান সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বড়বাজার ও নিচের বাজারে তিনি এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

গণসংযোগকালে তুষার ইমরান সরকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়াই আমার চলার পথের প্রধান প্রেরণা। মানুষের পাশে থেকে তাদের সমস্যার আন্তরিক সমাধান করতে পারলে আল্লাহর রহমত অর্জন সম্ভব।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে সেবার সুযোগ দেয়, তবে ন্যায়, ইনসাফ ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলবো। জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: অনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় হাতপাখার মেয়র প্রার্থী তুষার ইমরান

প্রকাশের সময় : ১২:১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬