জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন অফিসসমূহের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
২৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনে ব্যতিত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।মোট পদসংখ্যা ১১। আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫টি
বেতন: (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০১টি
বেতন: (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
নির্দেশনা: বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ০১/১০/২০২৬ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬
এএইচ
চাকরি ডেস্ক 









