১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি রাজনীতি করতে আসিনি, সেবা করতে এসেছি, জীবননগরে হাতপাখার প্রার্থী হাসানুজ্জামান

চুয়াডাঙ্গা–২ আসনের নির্বাচনী মাঠে হাতপাখা প্রতীকের পক্ষে জীবননগর বাজারের গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাসানুজ্জামান সজিব।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে জীবননগরের বাজার ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের ইসলামী আন্দোলনের নেতা, উপজেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান, সহ–সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি মাওলানা লুৎফুর সরকার, পৌর সভাপতি শাহজামাল, পৌর সেক্রেটারি আব্দুল মোমিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা কে. এম. সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম এবং ইসলামী শ্রমিক, যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

হাসানুজ্জামান সজিব বলেন, আমি রাজনীতি করতে আসিনি, সেবা করতে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় মানুষের যে বঞ্চনা রয়েছে, সেই দুরবস্থা লাঘব করাই আমার অঙ্গীকার। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জনগণ আমাকে সুযোগ দিলে জীবননগর হবে শান্তি ও উন্নয়নের একটি মডেল। গণমানুষের আস্থা অর্জনের লক্ষ্যে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বাজার ইস্যুতেও স্পষ্ট প্রতিশ্রুতি দেন, জীবননগরে দীর্ঘদিন ধরে বাজার কমিটি নেই। ফলে ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়ছেন। নির্বাচিত হলে প্রথম কাজগুলোর একটি হবে নিয়মিত বাজার কমিটি গঠন এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করা।

গণসংযোগের পুরো সময় জুড়েই সজিবের প্রতি মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাজারের ব্যবসায়ীরা অনেকেই এগিয়ে এসে তার হাতে হাত রাখেন এবং প্রকাশ্যে সমর্থন জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আমি রাজনীতি করতে আসিনি, সেবা করতে এসেছি, জীবননগরে হাতপাখার প্রার্থী হাসানুজ্জামান

প্রকাশের সময় : ১০:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫