০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল চুয়াডাঙ্গায় যেসব এলাকায় টানা দশ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

গাছপালা কর্তণের কারণে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতালে ফিডারের টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল সোমবার (০১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈদ্যুতিক তারের আশেপাশের গাছের ডালপালা কর্তণের জন্য হাসপাতাল ফিডারে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

হাসপাতাল ফিডারে আওয়াধীন চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়া, বেলগাছি, মুসলিমপাড়া, শান্তিপাড়া, বুজরুকগড়গড়ি এলাকা, মহিলা কলেজপাড়া, সুমিরদিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত কাজের অংশ হিসেবে ১১/৪ কেভি লাইনের গাছপালা কর্তন, ঝুঁকিপূর্ণ শাখা পরিষ্কার এবং লাইনের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফলে হাসপাতাল ফিডারে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজ এগিয়ে চলার সময় যে কোনো মুহূর্তে লাইন চালু হতে পারে। তাই গ্রাহকদের পুরো সময়টুকুকে লাইন সচল হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কাজের সময় সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আগামীকাল চুয়াডাঙ্গায় যেসব এলাকায় টানা দশ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের সময় : ১০:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫