০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক গাঁজাসহ আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৪৭) নামের এক কুখ্যাত মাদকব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি টিম ও বিজিবির একটি টিম মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের নিজ বাড়ি থেকে ফারুক হোসেনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, জীবননগর উপজেলার বিভিন্নস্থানে আমাদের একটি টিম এবং বিজিবির একটি টিম মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করি। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রাম থেকে মৃত আব্দুর লতিফের ছেলে ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে ১ কেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করি।

ফারুক হোসেনের কাছ থেকে আমরা আরো অনেক তথ্য পেয়েছি। সে সরাসরি ভারত থেকে গাঁজা কিনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে। তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

One thought on “জীবননগরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক গাঁজাসহ আটক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক গাঁজাসহ আটক

প্রকাশের সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪