চুয়াডাঙ্গা–১ আসনে ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আলুকদিয়া বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, দেশে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণ পরিবর্তন ও শান্তি চায়। তাই সমঝোতার ভিত্তিতে যে প্রার্থী নির্ধারিত হবেন—তার পক্ষে সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলুকদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজি ইকতিয়ার উদ্দিন রানা, সহ-সভাপতি আবুল কাশেম সরদার, সহ-সভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ইউনিয়ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশ নেন ইসলামী যুব আন্দোলনের আলুকদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি রাসেল হাসান ১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ, সেক্রেটারি আব্দুর রহিম, ২ নং ওয়ার্ড সভাপতি মো. বদর উদ্দিন, ৩ নং ওয়ার্ড: সেক্রেটারি লিটন মিয়া, ৪ নং ওয়ার্ড: সভাপতি জিনারুল ইসলাম, ৭ নং ওয়ার্ড: সভাপতি মিজানুর রহমান মিন্টু এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।
এছাড়া, যুব ও ছাত্র নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইমদাদুল হক, রাজিউল ইসলাম, ছাত্র নেতা আরাফাত আব্দুল্লাহ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আরও বহু নেতাকর্মী গণসংযোগে যোগ দেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




























