০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় রেললাইনে পড়েছিল নিখোঁজ যুবকের রক্তাক্ত মরদেহ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শাহজাহান (২৩) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহজাহান (২৩) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (২০) রাতের যে কোন সময় তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনে ধাক্কায় তিনি মারা গেছেন। শনিবার সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় লাশের পরনে প্যান্টের পকেট থেকে একটি মানিব্যাগে জাতীয় পরিচয় (এনআইডি কার্ড) ও তার মায়ের মোবাইল নাম্বার পাওয়া যায়। সেই নাম্বারে যোগাযোগ করে নিহতের মায়ের সঙ্গে কথা হয় এবং তারা চুয়াডাঙ্গায় এসে মরদেহটি শাহজাহানের বলে সনাক্ত করেন।

এসআই মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিহতের পরিবার জানিয়েছেন, শাহজাহান গত তিন মাস যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন আবার চলে যেতেন। স্থানীয়দের মাধ্যমে শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয় শাহজাহানের। তার মাথা থেতলে গেছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আমরা ধারণা করছি ঘোরাঘুরির সময় শুক্রবার রাতের যে কোন সময় ট্রেনের ধাক্কায় শাহজাহান নিহত হন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

আলমডাঙ্গায় রেললাইনে পড়েছিল নিখোঁজ যুবকের রক্তাক্ত মরদেহ

প্রকাশের সময় : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪