০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কাজ করার সময় বি দ্যু ৎস্পৃ ষ্টে নির্মাণাশ্রমিকের মৃ ত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মুস্তাকিম আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী (নির্মাণশ্রমিক) হিসেবে বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তিওরবিলা গ্রামের ফুরকানের ছেলে সোহাগ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকাল থেকেই একদল নির্মাণশ্রমিক সেখানে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মুস্তাকিম অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে অতিক্রম করা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। এতে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

আলমডাঙ্গায় কাজ করার সময় বি দ্যু ৎস্পৃ ষ্টে নির্মাণাশ্রমিকের মৃ ত্যু

প্রকাশের সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬