চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ((বিপিএম-সেবা) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র পেটের পীড়া ও অ্যাসিডিটি নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে অ্যাসিডিটি সমস্যাজনিত কারণে পুলিশ সুপারকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়। রাতে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। পেটের পীড়া কিছুটা কমেছে। খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোঃ হোসেন আলী বলেন, সকালে ফলমুল খাওয়ার কারনে স্যারের অ্যাসিডিটি বেড়ে যায়। এতে পেটে তীব্র পীড়া শুরু হয়। এরপর আমরা হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করে নেয়া হয়। তবে স্যার রাতে অনেকটা সুস্থবোধ করছেন।
সুত্র : দৈনিক আজকের চুয়াডাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















