শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দুই বন্ধু মো. ওয়াজেদ কবির ও মো. রাজ-ইন জুবাইদ (রাফি)। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে আবারও নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে তারা। এর আগে একই বিদ্যালয় থেকে পিএসসি ও এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছিল এই দুই বন্ধু।
ওয়াজেদ কবির শ্রীকোল গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। অন্যদিকে, রাজ-ইন জুবাইদ (রাফি) হানুরবাড়াদী গ্রামের মো. জিনারুল ইসলাম ছেলে।
শিক্ষাজীবনের শুরু থেকেই পড়াশোনায় কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে ওয়াজেদ ও রাফি। পিএসসি ও এসএসসি পরীক্ষায় একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনের পর এবার এইচএসসিতেও একই ফল অর্জন করেছে তারা। একসঙ্গে পথচলা, অধ্যবসায় ও ধারাবাহিক সাফল্যের এই অর্জন তাদের শিক্ষাজীবনে নতুন মাত্রা যোগ করেছে।
দুই বন্ধুর এমন কৃতিত্বে তাঁদের পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁদের এই সাফল্যকে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ওয়াজেদ কবির ও রাজ- ইন জুবাইদ (রাফি) যেন ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সে প্রত্যাশা তাঁদের পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের সাফল্য কামনা করেছেন সবাই।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 








