০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের সামনে আরেকটি লড়াই আসছে : নাহিদ ইসলাম

তিনি বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মানের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।

তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাদের কথা বলতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা সরব হন। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে।

তিনি বলেন, মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ।

দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মুন্সীগঞ্জে পদযাত্রার অংশ নিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় এনসিপির কয়েকশ নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আমাদের সামনে আরেকটি লড়াই আসছে : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫