বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নোয়াখালীর চৌমুহনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে পুনর্বাসন সহায়তা করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) চৌমুহনী হেলিপ্যাড মাঠে পুনর্বাসন সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করে।
নোয়াখালী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলমের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মন্দির পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলনের কর্মীরা
জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব তাঁর বক্তব্যে বলেন, ‘ভারতের পানি আগ্রাসনে ভয়াবহ বন্যায় বাংলাদেশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমরা শুরু থেকেই বন্যার্তদের সহায়তায় সাংগঠনিকভাবে কাজ করছি। আজ আমরা জেলার বিভিন্ন শাখা থেকে সংগৃহীত প্রায় ১১ লাখ টাকার সহযোগিতা নিয়ে নোয়াখালী এসেছি। জনগণের দেওয়া আমানত প্রকৃত প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।’ অনুষ্ঠানে ৪৪টি পরিবারকে ১৮টি উন্নতমানের ঢেউটিন, নগদ ৭ হাজার টাকা, পোশাক এবং অন্যান্য হাদিয়া প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, আলমডাঙ্গা থানা সভাপতি মাওলানা আকরাম হোসাইন, দামুড়হুদা থানা সেক্রেটারি মোশাররফ হোসেন, দর্শনা থানা সহ-সভাপতি ডা. জসিম উদ্দিন, জীবননগর থানা সাংগঠনিক সম্পাদক মুফতী ইদ্রিস এবং পৌর শাখার সভাপতি শাহজামাল ও নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















