০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

Ada. Munna Telecom1

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শনিবার (২ মার্চ) দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক (অধিনায়ক) এইচএম সালাহউদ্দিন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারিরা সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ওপারে (ভারত) নেওয়ার চেষ্টা করছিল। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার (প্রতিটি ১ কেজি করে সর্বমোট ৫ কেজি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বণের্র অনুমানিক মূল্য ৪ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা। স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাকারবারিদের আটকের জন্য বিজিবি অভিযান শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

৪ কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

প্রকাশের সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪