০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-২ আসনে এমপি প্রার্থী হাসানুজ্জামান সজীব

‘হাতপাখা প্রতীকে আমাদের বিজয়ী করলে দেশের কল্যাণে সর্বোচ্চ শ্রম দেবো’

Ada. Munna Telecom1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী জননেতা মোহাম্মদ হাসানুজ্জামান সজীব বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় সাড়া দেন এই হাতপাখা প্রতীকের প্রার্থী।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও দর্শনা থানা সভাপতি ডা. কায়দার আলী, দামুড়হুদা উপজেলা সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ মিন্টু, এবং ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মোহাম্মদ হাসানুজ্জামান সজীব বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপনের জন্য গণভোটের আয়োজন করা প্রয়োজন। আমরা জনগণের কল্যাণের রাজনীতি করি। হাতপাখা প্রতীকে আমাদেরকে বিজয়ী করলে দেশের কল্যাণে সর্বোচ্চ শ্রম দেবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা সংকীর্ণ দলীয় রাজনীতি করি না। আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে সকল মানুষকেই আমরা ভালোবাসি। এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

গণসংযোগ শেষে স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া প্রার্থনা করেন জননেতা হাসানুজ্জামান সজীব। উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ইসলামী আন্দোলনের এই গণমানুষের রাজনীতি আগামীর নির্বাচনেও জনগণের আস্থা অর্জন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-২ আসনে এমপি প্রার্থী হাসানুজ্জামান সজীব

‘হাতপাখা প্রতীকে আমাদের বিজয়ী করলে দেশের কল্যাণে সর্বোচ্চ শ্রম দেবো’

প্রকাশের সময় : ০৮:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫