০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রাম উধাও

Ada. Munna Telecom1

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না।

এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ১০টা পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ডাউন ডিটেক্টরে অভিযোগ জানাতে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা। বাংলাদেশের এক ব্যবহারকারী জানান, রাত ৯টার দিক থেকে তিনি ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রাম উধাও

প্রকাশের সময় : ১০:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪